ঝিনাইদহের খবর

কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটককৃতদের আদালতে প্রেরণ

স্ট্যাফ রিপোর্টারঃ

পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটককৃতদের আজ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করা হলে তাঁর অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা জোরপূর্বক বিজুকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ জেল্লাল হোসেন বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের চলমান অভিযানের ফলে ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে।

Show More

Related Articles

Back to top button