ঝিনাইদহের খবর

কালীগঞ্জে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দদুই ব্যবসায়ীকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

স্ট্যাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা টাস্কফোর্সের অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। পরে উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৪ জুন) সকালে কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, জেলা টাস্কফোর্স, মৎস্য বিভাগ, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাজারের দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল এবং ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Back to top button