ঝিনাইদহের খবর
মহেশপুর সীমান্ত অভিযানে, পাটক্ষেত থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

মহেশপুর পৌর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৩ আগস্ট) ভোর রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৫০/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া এলাকায় মো: শাহাবুদ্দিনের পাট ক্ষেতের পাশে মো: আব্দুস সালামের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।



