ঝিনাইদহের খবর

হরিণাকুণ্ডুতে ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

হরিণাকুণ্ডু সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাখিভ্যানের চাপায় রাফিয়া খাতুন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগষ্ট) সকালে নয়টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শিশু রাফিয়া ওই গ্রামের রাহাজ উদ্দীনের মেয়ে।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু রাফিয়া বাবার সঙ্গে বাজারে যাওয়ার জন্য ভ্যানে উঠছিল। এসময় মোটরচালিত আরেকটি পাখিভ্যান তাকে চাপা দেয়। ভ্যানটি বুকের উপর দিয়ে চাপা দিলে গুরুতর জখম হয় রাফিয়া। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে কুষ্টিয়া রেফার করেন। রাফিয়ার বাবা রাহাজ উদ্দিন জানান, কুষ্টিয়া নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, পাখিভ্যান চাপায় রাফিয়া নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে শিশুটির স্বজনরা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Back to top button