ঝিনাইদহের খবর

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আসিফ কাজল:
‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ’ আগামীর নিরাপত্তা’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পড়ে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা মো.কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Show More

Related Articles

Back to top button