ঝিনাইদহের খবর

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়েছে সন্ত্রাসীরা

স্ট্যাফ রিপোর্টার:
ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ঐ শিক্ষিকা বাদি হয়ে বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে।

লিখিত অভিযোগে জানাযায়, উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধার পর নিজ বাসায় অবস্থান করছিলেন। এমন সময় তার নিজস্ব মালিকাধীন হিরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলো দুর্বৃত্তরা।

তিনি বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করেন। যাওয়ার সময় তারা ফারজানার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিসয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Back to top button