ঝিনাইদহের খবর

মহেশপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর গ্রেফতার

মহেশপুর পৌর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে চুরি হওয়া পালসার মোটরসাইকেলসহ শুকুর আলী রানা (৩২) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কৃষক মো. আলামিন তরফদারের বাড়ির সামনে থেকে তিনজন চোর মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের ধাওয়া খেয়ে দুইজন পালিয়ে গেলেও শুকুর আলী রানা চোরাই মোটরসাইকেলসহ জনতার হাতে আটক হন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
গ্রেফতার শুকুর আলী যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ ও যশোরের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেফতারের অভিযান চলছে।

Show More

Related Articles

Back to top button