কালীগঞ্জে খরিপ মৌসুম ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

” হুসাইন কবীর সুজন “
ঝিনাইদহ কালীগন্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন এবং গ্রীষ্মকালীন শাক সবজি’র আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নর্বাহী কর্মকর্তা জনাব রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার একমাত্র দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জনাব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা জনাব মোঃ হামিদুল ইসলাম হামিদ,৷ বাংলাদেশ জামায়াত ইসলামের কালীগঞ্জ উপজেলা আমির মোঃ আব্দুল হক মোল্যা, কালীগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মিলন,
সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি জনাব রেজওয়ানা নাহিদ বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার কৃষকদের জীবন মান উন্নয়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার
ও বীজ প্রনোদোনা দিচ্ছে সরকার।জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন, বর্তমান দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক দের জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছে যার সুফল কৃষকরা ইতি মধ্যে পাচ্ছে। গতকাল সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বর, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুল আলম রনির সভাপতিত্বে কোরআন তেলওয়াতের মধ্যোদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন,কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় মোট ৩ হাজার ৫ শত কৃষকের মধ্য ৩৩ শতকের এক বিঘা একজন কৃষককে দেওয়া হচ্ছে রুপা আমন উফশী জাতের পাঁচ কেজি ধানের বীজ, দশ কেজি ডিএপি, দশ কেজি এমওপি রাসায়নিক সার। আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,কালীগঞ্জ, ঝিনাইদহ।



