ঝিনাইদহের খবর

হরিণাকুণ্ডুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হরিণাকুন্ডু সংবাদদাতা :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার।হরিণাকুণ্ডু উপজেলা জামাত আমীর, বাবুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, হরিণাকুণ্ডু থানা (ওসি তদন্ত) অসিত কুমার, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিউলী রানী, উপজেলা শিক্ষা অফিসার, আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী, রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহেদ জোয়ার্দার, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নাজমুল হুদা রিপন প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ​এলাকায় বাল্যবিবাহ সহ বিভিন্ন প্রকার অস্থিতিশীল পরিবেশ বা নাশকতা সৃষ্টির চেষ্টা চললে তা কঠোর হস্তে দমনের নির্দেশনা দেওয়া হয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

Show More

Related Articles

Back to top button