ঝিনাইদহের খবর

মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দিন কালীগঞ্জ বিস্ফোরক মামলায় গ্রেফতার

মহেশপুর পৌর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্বাস উদ্দিন (৫৪)কে বিস্ফোরক ও নাশকতা মামলার তদন্তে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্বাস উদ্দিন মহেশপুর হামিদপুর পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ২০২৪ সালের ২৩ আগস্ট দায়ের করা একটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৪২৭, ৪৩৬, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারার অভিযোগ উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আব্বাস উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Back to top button