কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির মেয়াদ উত্তির্ন কমিটি বিলুপ্ত ঘোষণা

” হুসাইন কবীর সুজন “
ঝিনাইদহ কালীগঞ্জে পৌর ব্যাবসায়ী সমিতি দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বিলুপ্ত হলো কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি। একই সাথে। গঠিত হলো আহ্বায়ক কমিটি। তুষার ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী এমদাদুল হককে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।
৪ জুলাই ২০২৬ ইং তারিখ শনিবার রাত ১০ ঘটিকায় স্থানীয় সরকারি সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠন ও সাধারণ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ আন্দোলন পরিষদ কর্তৃক আয়োজিত কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব মাও. মোঃ আবু তালিব ও বিশেষ অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা জনাব, মোঃ হামিদুল ইসলাম হামিদ,উপদেষ্টা মন্ডলীর সন্মানিত সদস্য দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম সহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। এমদাদুল হকের সভাপতিত্বে ও এ.এইচ.এম. আলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ট্রেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিগত কমিটির নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সদস্যবৃন্দের দাবীর পরিপ্রেক্ষিতে উপদেষ্টামন্ডলির অনুমোদনক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভার প্রধান অতিথি জনাব মাও. মোঃ আবু তালিব এমপি। বিশেষ অতিথির ভাষণে জনাব হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরিশেষে নতুন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করেন সংগঠনের অন্যতম নেতা শফিকুল ইসলাম।পরবর্তীতে আহবায়ক কমিটি অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবেন বলে সাধারন ব্যাবসায়ীরা আশা করেন।



