ঝিনাইদহের খবর

মহেশপুর সীমান্ত অভিযানে ৮.৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি

মহেশপুর পৌর প্রতিনিধিঃ

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
​বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৩-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়ায় এ অভিযান চালানো হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, পলিয়ানপুর এলাকার আনোয়ারের ঘাসের জমিতে নায়েব সুবেদার মো: রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
​মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Show More

Related Articles

Back to top button