মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

মহেশপুর পৌর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে মাটিলা বিওপির একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ এবং ৩৮ বোতল এসকাফ সিরাপ জব্দ করেছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০২২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার-৫২/১৫-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের রাশেদুলের বাড়ির পাশ থেকে এই মালামাল উদ্ধার করা হয়। সুবেদার মো: মাজেদুর ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, ফলে জব্দকৃত মাদকদ্রব্য আসামিবিহীন অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে।



